ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদ এসেছে ঐ-রে
ফিন্নি-পায়েস, মাংস-রুটি, নতুন জামা কই-রে
আতর গোলাপ ছড়াছড়ি, বোতল ভরে সুরমা আন
জায়নামাজে নামাজ শেষে আলিঙ্গনে মাতবে প্রাণ।

এবার ঈদে নতুন কেনা রঙিন রঙ্গা পাঞ্জাবি
ঠিক করেছি দান করব কাজের বুয়ার ছেলেকে
জরীর টুপি পরব না ভাই, পরব না ঐ মালাটি
ঝলক লাগা নাগরা জুতো কে নিবিরে? নিবি কে?

বাবা-কাকার পায়ে ছুয়ে সালামি পাবো যত
বিলিয়ে দেবো দরিদ্র আর পথ শিশুদের হাতে
ঈদটা আমার কাটুক না-হয় সাদামাটার মতো
নিঃসম্বল গরিব দুঃখী আনন্দ পাক তাতে।

আমার গাঁয়ে মলিন জামা- লাজ কী? তাতে ভয় কী?
পথশিশুর মুখের খুশি আমার খুশি নয় কি?