সবুজ পল্লবগুলো হলুদ হলো চুপিসারে
বয়সের ভারে নুয়ে পড়ছে বিটপীর শরীর
মৃদুবাতাসে জীবনবৃক্ষের ডালপালা হতে
ঝরে পড়ছে এক এক করে স্মৃতির পাতা,
মন্থরতায় অবচেতন হয়ে পড়ে আছে ইন্দ্রিয়ের চৈতন্য।
অবেলার আরাধনা মিনতির আবেদন
সবকিছু ফেলে এসে শেকড়ের টানে,
বেলা শেষে বিবর্ণ অতীত পড়ন্ত বেলায়
মাটির বাঁধনে নিজেকে জড়ায়
অন্তহীন পৃথিবীর প্রেমের মায়ায়।
সবুজ পল্লবগুলো হলুদ হলো চুপিসারেবয়সের ভারে নুয়ে পড়ছে বিটপীর শরীরমৃদুবাতাসে জীবনবৃক্ষের ডালপালা হতেঝরে পড়ছে এক এক করে স্মৃতির পাতা,মন্থরতায় অবচেতন হয়ে পড়ে আছে ইন্দ্রিয়ের চৈতন্য।অবেলার...
