তোমার জন্য বৃষ্টি চা বানিয়ে অন্ধের মতো অপেক্ষা করি
বৃষ্টি কখন থামবে তা কেউ জানে না কখনো
বৃষ্টিতে ভেসে যাই বর্ষার উঁচু চরে...
তবুও বর্ষা অন্ধ; দুর্নীতিবাজদের মতো
অন্ধ সেজে অভিনয় করে যায় প্রতিদিন।
আমি বর্ষার অভিনয় বুঝতে পারি অথচ
সমাজের ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ
দেশের গণতন্ত্র আর স্বাধীনতা বুঝে না!