একলা আমি শূন্যে ভাসি,
বুকের ভিতর দুঃখ রাশি।
নীল বেদনার ডানায় চড়ে,
মলিন আমার মুখের হাসি।

অন্ধকারে আঁধার ঘরে,
কাটে সময় লাল শহরে।
দুঃখগুলো কেউ বুঝে না,
চোখের কোণে অশ্রু ঝরে।

মনের কথা মনেই থাকে,
কষ্টগুলো দানা পাকে।
যতই জীবন বাঁচতে থাকি,
অতীত শুধু পিছু ডাকে।