মৃত্যুসুধা পান করে দেখব একবার?
কী কষ্ট! কী কষ্ট! প্রচণ্ড ঘাম,
গোঙানি, উল্টে যাওয়া ভয়ার্ত বিষণ্ন চোখ,
আহ মৃত্যু! এক দরিয়া যন্ত্রণা!
হেঁটে যাচ্ছি ক্রমাগত মৃত্যুর ভেতর
কোথায় স্বর্গ খুঁজে নেবো পথ গতজনমের
পাপতাপ মুছে পুণ্যের আলোকে,
সেখানে দেখা হবে তার সাথে, হাতে তুলে দেবো
থরোথরো মেঘের পেলবতা, লাস্যময় আবেগ,
তুলে দেবো তারাদের ফুল,
জ্যোৎস্না বকুল, ভালোবাসা বুক,
হারানো সুখ, আর...
এই কার্তিকে ঝরা বৃষ্টি অতুল।