ছোট্ট শিশু তো একেকটি ফুলের কলির মতোই। ফুলের কলি কখনো সুন্দরভাবে প্রস্ফুটিত হয় আবার কখনো প্রস্ফুটিত না হয়ে শুকিয়ে একসময় ঝরে পরে।
যাদের সবাই টোকাই বলে থাকে আমি তাদের কথাই বলতে চাই। পথেই যাদের বেড়ে ওঠা। সেই ছোট্ট থেকে কষ্টে জর্জরিত হয়ে কখনো খেয়ে, কখনো না খেয়ে, আবার কখনো ডাস্টবিনের খাবার খেয়ে বড় হয়। কারো মা থাকে, বাবা থাকে না। কারো মা বাবা দু’জন থাকতেও ব্যাপক প্রতিবন্ধকতায় তাদের নিজেদের সন্তানের প্রতি উদাসীন হতে হয়। এভাবে বড় হতে হতে একসময় ছোট শিশু কাজ করতে বাধ্য হয়। কেউ ইট ভাঙে, কেউ লোকের বোঝা বহন করে আবার কেউ ঝুঁকিপূর্ণ মিলকারখানায় কাজ করে। কেউ অপরাধজনিত কাজে জড়িয়ে পড়ে। একদিন সে কিশোর অপরাধী হয়ে উঠে।
অশিক্ষা দারিদ্র্যের দুর্ভাবনায় তারা যোগ্য হয়ে বেড়ে উঠতে পারে না। অথচ এরাও দেশের ভবিষ্যৎ। আমাদের দেশে কেউ কেউ অনেক সম্পদশালী। বিলাস-বসন আর প্রাচুর্যে ভরা জীবনে দিন কাটায়। সেই পরিবারের শিশুদের জন্য মাসে লাখ টাকা ব্যয় হয়। আর পথে যারা বেড়ে উঠে তারাও শিশু। তারাও একেকটি ফুলের কলি। দুঃখের ব্যাপার হলো- তারা ঠিকমতো প্রস্ফুটিত হতে পারে না। ফুলের কলি যেমন কখনো ফোটার আগেই পোকায় ধরে নষ্ট করে দেয়, তেমনি পথকলিরা প্রস্ফুটিত না হয়ে নষ্ট হয়ে যায়। কখনো বা ঝরে পড়ে জীবন থেকেই। আমরা কি তাদের কথা ভাবব না? আসুন আমরা সবাই মিলে ওদের জন্য ভাবি, কোনো উদ্যোগ নেই। আমরা একটু সময় ব্যয় করে উদের জন্য, তাদের কথা কেউ ভাবতেও চাই না। আমরা সবাই বড়ই ব্যস্ত।
ছোট্ট শিশু তো একেকটি ফুলের কলির মতোই। ফুলের কলি কখনো সুন্দরভাবে প্রস্ফুটিত হয় আবার কখনো প্রস্ফুটিত না হয়ে শুকিয়ে একসময় ঝরে পরে।যাদের সবাই টোকাই বলে...
