মোহাম্মদ আরাফাত একজন গাজাবাসী তরুণ কবি ও ব্লগার। আগ্রাসনের মধ্যেই জীবন বা Life Under The Occupation ছদ্মনামে লিখে সুপরিচিত এ কবি বিধ্বস্ত ও বন্দী গাজায় জন্ম নিয়ে পৃথিবীর জঘন্যতম অভিজ্ঞতার মুখোমুখি। এসব অভিজ্ঞতার কথা তিনি কাব্যিক ছন্দে বুনেছেন। ঘরহীন মানুষের দুঃসহ জীবন। পরিবার স্বজনহারানো মানুষের আহাজারি। মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে বাসকারী ভূমিপুত্রদের আখ্যানই জীবন্ত হয়েছে অরাফাতের কাব্যে। তিনি ইংরেজি ও বিদেশী ভাষার শিক্ষণে স্নাতক ডিগ্রিধারী। যুদ্ধ ও শান্তি অধ্যয়নবিষয়ক স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী এ কবি ও ব্লগার গাজার ওপর আগ্রাসন নিয়ে Still Living There শীর্ষক ডকুমেন্টারি তৈরি করে সাড়া ফেলেছেন। কাব্যে অন্ত্যমিল ছন্দ ব্যবহারে তার মুন্সিয়ানা। বাঙলায়ন কবিতা তিনটি তার ব্লগ থেকে গৃহীত। দুটো কবিতা সাম্প্রতিক সময়ে যুদ্ধের মধ্যেই রচিত। আর আরেকটি রচিত হয়েছে গত বছর।
অপসারণ
গাজার অন্তরে যেখানে স্মৃতির বাস
খোলা মনে আমার পরিবার দাঁড়িয়ে আছে।
আজীবন পাথুরে দেয়ালে মোড়ানো,
বাড়ি থেকে ঢের দূরে পুঁটলিতে বাঁধা সংসার এখন।
শৈশব হাসে, সভাঘরে প্রতিধ্বনি করে,
মা জীবন এনেছিল এসব দেয়াল ছাড়া।
জানাজার আহাজারি, শহীদানেরা সমাহিত,
একদার ভূমিপুত্র, করেছো এখন উদবাস্তু।
কল্পনা করো এসব ফেলে আসার কী যাতনা!
একটি জীবনকালের মূল্য এখন বন্দী খোঁয়াড়ে।
বহু বছরের কঠোর শ্রম, স্বপ্ন এখন যুদ্ধে,
আছে কি কোনো সুযোগ এ জীবন পুনঃগঠনের
অনিশ্চয়তা ছায়াময় রাতের মতো ভাসছে,
আলোহীন একালে কোথায় যাবো বলো?
আমাদের প্রেমময় এ ভূমিতে কখনো কি পারব ফিরতে,
অথবা চির বেদুঈন হবো, হবো যাযাবর, খুঁজে ফিরে একটি ঘর?
যাবো হেঁটে মাইলের পর মাইল, জলহীন হয়ে, বিদ্যুতের খরা সয়ে,
নিরাপদে পৌঁছুতে মাড়িয়ে প্রত্যেক ধাপ আপদ,
অথবা তোদের তৈরি শ্বাপদ।
কৃষ্ণপক্ষের রাতে, চাঁদোয়া আলোর দুনিয়ায়
শরণ ফিরি খুঁজে, চাই নিরাপদ নীড় বুঝে।
এই হাঙ্গামা ধ্বংসস্তূপের মাঝে, রেখেছি শক্ত ধরে,
আশায় বাঁধি মন, সব হবে ঠিক, উঠবে আবার গড়ে।
অশ্রু আর ভয়ের জগতে মনগুলো আছে বেঁচে
একীভূত আমাদের পরিবার, ভয়, শঙ্কা আর ব্যথার সাগর সেচে
অপসারণ কবিতাটি ঊাধপঃঁধঃরড়হ
শীর্ষক কবিতার বাংলায়ন
তাদের জন্য
সে জন্যই একটি যুদ্ধ আরম্ভ হলো
যখনই ভাবলাম এটি শেষ হয়েছে
শেষ গুলিটি ছোড়ার পর
কয়েক মাস আগে
চার বছর বয়সী শিশুকে।
আমরা উদ্ধার হয়েছি, ভেবেছিলাম
আর সবকিছুই গোছানো ছিল
শুধু বিস্মৃতিহীন স্মৃতি ছাড়া।
যুদ্ধ আবার ফিরে এলো...
এটি তাদের জন্য,
আর আমাদের বিরুদ্ধে!
তাদের জন্য কবিতাটি
ওঃ'ং ঋরৎ ঞযবস
শীর্ষক কবিতার বাংলায়ন
গাজার আত্মা
গাজার শ্রান্ত হৃদয়ে, যেখানে দুঃখকে চিকিৎসা দেয়া হয়,
স্মৃতিগুলো যেখানে বাস করে এমন ছায়ায়,
ফিসফিস করে সহনশীলতার গল্প ছড়িয়ে যায়।
আমাদের হৃদয়ের গহিন তলে গাজার স্থান।
প্রত্যেক প্রাচীন পাথরই আমাদের কান্নার প্রতিধ্বনি করে
প্রত্যেক অশ্রু ফোঁটায় আমাদের দুঃখী চোখের ছবি আঁকা,
প্রত্যেক গল্পে কঠিন কষ্ট খোদাই করা,
মাতৃভূমির স্বপ্ন কঠিন শিকলে বন্দী।
আমরা স্মৃতির দোলায় দুলে উঠি, আলাদা করে ভাবার সময় নেই
যেখানে জীবনের ভালোবাসা স্রোতস্বিনী,
কখনোই আত্মসমর্পণ করে না।
গাজা, যেখানে হৃদয় ভেঙে যেতে অস্বীকার করে,
আমাদের আকুলিবিকুলি অধিকারের, মানবতার দোহাইয়ে।
হে বিশ্ব, তুমি কি দেখতে পাও আমাদের ভোরহীন রাত,
আঁধারের কুণ্ডলীতে খুঁজে ফিরি আলোর বাতি।
স্বাধীনতার স্বপ্ন বুনি, যেখানে আশা বেঁচে থাকে,
জীবনের কল্প গল্পে, স্বপ্নেরা জিদ করে।
আমরা অসম সাহসী হৃদয়ের ফিলিস্তিনি,
এত যাতনার পরও আমাদের জীবনের ভালোবাসা পোক্ত।
হে মানুষ, দীর্ঘ দিন ধরে অস্বীকার করা স্বাধীনতা দিয়ে দাও!
ফিলিস্তিনে প্রেম ও শান্তি পাশাপাশি বিদ্যমান।
গাজার আত্মা কবিতাটি এধুধ ঝঢ়রৎরঃ
নামক কবিতার বাংলায়ন
