বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয়োজনে তথ্য অধিকারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বলাকায় এ কর্মশালার আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ড. মো: সাফিকুর রহমান।

এছাড়া নবনিযুক্ত কর্মকর্তাদের পাশাপাশি বিমানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

জানা গেছে, কর্মশালায় বিমানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য তথ্য অধিকার আইন, এ আইন প্রণয়নের পটভূমি, আইনের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, সংশ্লিষ্ট বিধি ও প্রবিধি এবং এসবের বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় কর্মশালায় বিমানের প্রধান তথ্য প্রদানকারী কর্মকর্তা মহাব্যবস্থাপক জনসংযোগ এ বি এম রওশন কবীর এবং উপ-মহাব্যবস্থাপক লিগ্যাল অ্যাফেয়ার্স মো: আল মাসুদ খান প্রশিক্ষণ প্রদান করেন।