সাধারণত সঙ্গীতবিষয়ক অনুষ্ঠানেই দেখা মেলে দেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর ও আসিফ আকবরকে। তবে এবার সঙ্গীতবিষয়ক অনুষ্ঠানের বাইরে তাদেরই প্রিয় ভাই সঙ্গীতশিল্পী সোহেল মেহেদীর নিমন্ত্রণে একটু ভিন্ন ঘরানার আয়োজনে দেখা মিলল আঁখি আলমগীর ও আসিফ আকবরের। গত ২২ জানুয়ারি থেকে রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারেরর পঞ্চমতলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে সোহেল মেহেদীর পরিচালনায় ‘ইম্পেরিয়াল লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র। আনুষ্ঠানিক যাত্রার শুভক্ষণে সোহেল মেহেদীকে শুভ কামনা ও দোয়া করতে উপস্থিত হয়েছিলেন আঁখি আলমগীর ও আসিফ আকবর। সেই সময় সোহেল মেহেদীকে শুভেচ্ছা জানাতে আরো উপস্থিত হয়েছিলেন রঙ্গন মিউজিকের কর্ণধার ও প্রখ্যাত গীতিকার জামাল হোসেন, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ, জনপ্রিয় সঙ্গীতশিল্পী আলম আরা মিনু, প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজাসহ আরো অনেকে। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সোহেল মেহেদীর শ্বশুর (১৯৯১, ১৯৯৬-তে বিএনপি থেকে নির্বাচিত) সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার। সেদিন রাত প্রায় ৮টায় সবাই কেক কেটে লাউঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আসিফ আকবর বলেন, ‘আমাদের সবার প্রিয় ভাই সোহেলে মেহেদী ভাই এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন, নিঃসন্দেহে এটি আমাদের জন্য গর্বের বিষয়। সত্যি বলতে কী, গানের মানুষ গানের বাইরে আর অন্য কিছু নিয়ে ভাবতে চান না বা ভাবতে পারেনও না। কিন্তু সোহেল ভাই যে সাহসটা করেছেন তা সাধুবাদ জানানোর মতো। সোহেল ভাইয়ের সাথে আরো যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন তাদের জন্য অনেক শুভ কামনা রইল। ইম্পেরিয়াল লাউঞ্জ দিন দিন আরো সমৃদ্ধি লাভ করুক, এই শুভ কামনা রইল।’ আঁখি আলমগীর বলেন, ‘যেহেতু আমি রাজধানীর উত্তরার বাসিন্দা, তাই উত্তরাতে ইম্পেরিয়াল লাউঞ্জ হওয়াতে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। গানের পাশাপাশি বা শিল্প মাধ্যমের সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি আরেকটি ব্যবসায় বা অন্য আরেকটি কাজের সাথে যুক্ত থাকা- এটি পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রে হরহামেশাই দেখা যায়। শুধু আমাদের দেশেই তা কম। কিন্তু সোহেল মেহেদী ভাই ব্যবসায় শুরু করেছেন, তার এই সাহসকে সাধুবাদ জানাই। আমি বিশ^াস করি, সবার দোয়ায় ও সহযোগিতায় ইম্পেরিয়াল লাউঞ্জ শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে দেশের নানা প্রান্তেও শাখা-প্রশাখা হবে। অনেক অনেক দোয়া রইল সোহেল মেহেদী ভাইয়ের জন্য।’ একই রকমভাবে শুভেচ্ছা, শুভকামনা ও দোয়া জানান জামাল হোসেন, ধ্রুব গুহ, আলম আরা মিনু, তরুণ মুন্সী, পূজাসহ আরো যারা উপস্থিত ছিলেন। লাউঞ্জের উদ্বোধনী শেষে সবাই গানে গানে মুগ্ধ হন। সোহেল মেহেদী বলেন, ‘সবাই আমাকে এত ভালোবাসেন তার দৃষ্টান্তই যেন ছিল ২২ জানুয়ারিতে ইম্পেরিয়াল লাউঞ্জের এই আনুষ্ঠানিক যাত্রার সময়টি। সবাই দোয়া করবেন, আমাদের লাউঞ্জে আসার নিমন্ত্রণ রইল।’
সোহেল মেহেদীর পাশে থেকে অনুপ্রেরণা দিলেন তারা
সাধারণত সঙ্গীতবিষয়ক অনুষ্ঠানেই দেখা মেলে দেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর ও আসিফ আকবরকে। তবে এবার সঙ্গীতবিষয়ক অনুষ্ঠানের বাইরে তাদেরই প্রিয় ভাই সঙ্গীতশিল্পী সোহেল মেহেদীর...



