ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৪ ডিসেম্বর দেশটির হায়দেরাবাদে ‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে ৩৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় এবং এতে আহত হন কয়েক জন।
এ সময় প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন ওই সিনেমার নায়ক আল্লু অর্জুন।
এ ঘটনাতেই দক্ষিণী এই তারকাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।



