পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান শিগগিরই প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন। অভিনেত্রীর কাছের কিছু সূত্রের বরাত দিয়ে ভারতীয় পত্রিকা গুলোতে বলা হয়েছে, আজকালের মধ্যেই সন্তান জন্ম দিবেন নুসরাত।
এর আগে তৃণমূল কংগ্রেসের এমপি নিজেই গর্ভে সন্তান আসার খবর জানিয়ে ছিলেন। সর্বশেষ তার কাছের একটি সূত্র ইন্ডিয়া টুডের কাছে জানিয়েছে, শিগগিরই সন্তানের মা হচ্ছেন নুসরাত।
চলতি বছরের শুরুতে নুসরাত একটি বিবৃতিতে জানিয়েছেন, নিখিল জৈন’র সাথে তার বিয়েটি ভারতীয় আইনে বৈধ ছিল না।
এর কয়েক মাস পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাতের ‘বেবি বাম্প’-এর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। প্রশ্ন উঠে অভিনেত্রীর অনগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে।
ঠিক এই অবস্থার মধ্যেই নুসরাতের সন্তান জন্ম দেয়ার সময় ঘনিয়ে এলো। সূত্রের খবর অনুযায়ী বুধবার (২৫ আগস্ট) সকালে দক্ষিণ কলকাতার পার্ক স্ট্রীট এলাকার সিটি হসপিটালে গিয়েছিলেন নুসরাত। প্রয়োজনীয় চেক-আপ শেষ করে আবার তিনি বাসায় ফিরে গেছেন। এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল নুসরাত আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে মা হতে পারেন।
অভিনেত্রীর ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, শিগগিরই তিনি কলকাতার হাসপাতালে ভর্তি হবেন। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, আজ রাত (বুধবার) অথবা আগামীকাল সকালে হাসপাতালে ভর্তি হবে নুসরাত। হাসপাতালে ভর্তির পর আজকালের মধ্যেই মা হবেন তিনি।
২০১৯ সালে বেশ বড় আয়োজন করে নিখিল জৈন’র তুরস্কে বিয়ের অনুষ্ঠান করে ছিলেন।
সূত্র : ইন্ডিয়া টুডে






