রয়টার্স ও জিয়ো নিউজ
ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসঙ্ঘের যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউজ। জাতিসঙ্ঘের একটি মানবাধিকার রিপোর্টে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো দু’টি মার্কিন হামলায় যুদ্ধাপরাধ সঙ্ঘটিত হওয়ার ‘যুক্তিসঙ্গত কারণ’ রয়েছে।
জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে গঠিত একটি তথ্য অনুসন্ধানী মিশন বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়, যুদ্ধের প্রথম দিন ইরানে চালানো দু’টি মার্কিন বিমান হামলায় অন্তত ১৭৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ স্কুলে চালানো হামলাটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১৬৮ জন নিহত হন, যাদের বেশির ভাগই শিশু। জাতিসঙ্ঘের তদন্তে বলা হয়েছে, স্কুলটি হামলার ‘অনিচ্ছাকৃত ক্ষয়ক্ষতির’ শিকার হয়নি।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ইয়েমেনের কাহবুব পাহাড়ে ভয়াবহ লড়াই
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
তৃণমূল থেকে পদত্যাগের পর বিজেপিতে সম্মানিত কোয়েল
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
হাউছিদের দখলে থাকা এলাকা পুনর্দখলের ঘোষণা ইয়েমেন সরকারের
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
আমেরিকাকে ঠেকাতে ইরানের 'সজারু রণ-কৌশল'
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
লং মার্চের প্রথম পর্যায় শুরু করেছে পিটিআই
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





