এএফপি
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের অবস্থান বিশ্বমঞ্চে ‘জোরালোভাবে তুলে ধরার’ অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওফুটেজে দেখা যায়, নিউ ইয়র্কের উদ্দেশে ইরান ত্যাগ করার আগে তিনি বলেন, ‘আমরা মাথা উঁচু করে বিজয়ী হয়েছি এবং এটি আমাদের সবার জন্য মর্যাদা ও গর্বের। তাই আন্তর্জাতিক ফোরামগুলোতে আমরা জোরালোভাবে আমাদের অবস্থান তুলে ধরব।’
বুধবার জাতিসঙ্ঘ অধিবেশনে ইরানি প্রেসিডেন্টের ভাষণ দেয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরানের দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করব। আমরা আমাদের প্রতিপক্ষকে দৃঢ়তার সাথে বলব যে, সব অন্যায় ও অবিচার সত্ত্বেও ইরানের জনগণ তাদের অবস্থানে অবিচল রয়েছে।’
গত ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন-ইসরাইলি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পেজেশকিয়ানই হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখা সর্বোচ্চ পদমর্যাদার ইরানি নেতা। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, চলমান যুদ্ধ সত্ত্বেও ইরানি প্রতিনিধিদলের একটি অংশের জন্য জাতিসঙ্ঘ সফরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ইয়েমেনের কাহবুব পাহাড়ে ভয়াবহ লড়াই
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
তৃণমূল থেকে পদত্যাগের পর বিজেপিতে সম্মানিত কোয়েল
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
হাউছিদের দখলে থাকা এলাকা পুনর্দখলের ঘোষণা ইয়েমেন সরকারের
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
আমেরিকাকে ঠেকাতে ইরানের 'সজারু রণ-কৌশল'
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
লং মার্চের প্রথম পর্যায় শুরু করেছে পিটিআই
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





