আনাদোলু 
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরাইলের বিরুদ্ধে ‘বাস্তব পদপে’ নেয়ার আহ্বান জানিয়েছে তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদ। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটি আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছে আঙ্কারা। 
বুধবার প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর এই হুঁশিয়ারি দেয়া হয়। বৈঠক শেষে পরিষদ জানায়, সিরিয়ার ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা সুসংহত করতে, সারা দেশে রাষ্ট্রীয় কর্তৃত্ব সম্প্রসারণে এবং সমন্বয় প্রক্রিয়া এগিয়ে নেয়ার প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি ল করা গেছে। নিজেদের দেশ পুনর্গঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক জোরদারে সিরিয়ার জনগণের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে।
নিরাপত্তা পরিষদ উল্লেখ করে, শান্তি প্রতিষ্ঠার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি ও বাধ্যবাধকতা পূরণ না করেই গাজা ও লেবাননে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। একই সাথে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার সঙ্ঘাত একটি ‘দুষ্টচক্রে’ পরিণত হয়ে পুরো অঞ্চলে চরম ঝুঁকি তৈরি করছে বলে জানানো হয়। ক্রমবর্ধমান এই সংঘাতের বৈশ্বিক পরিণতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে উল্লেখ করে সংশ্লিষ্ট পগুলোকে অবিলম্বে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে পরিষদ। 
বৈঠকে তুরস্কের জাতীয় ঐক্য, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার বিরুদ্ধে আসা হুমকি মোকাবেলার পদপেগুলো তুলে ধরা হয়। ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ ও ‘সন্ত্রাসমুক্ত অঞ্চল’ গড়ার ল্েয গৃহীত পদপেগুলো মূল্যায়ন করে পরিষদ জানায়, তুরস্ক, তার জনগণ এবং প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় তৎপরতা দৃঢ়তার সাথে অব্যাহত থাকবে।