আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মজিদ তাবুন দেশটিতে ১২ জুন আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার প্রেসিডেন্টের এক অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের এই তারিখ ঘোষণা করা হয়।

এর আগে গত মাসে প্রেসিডেন্ট আবদুল মজিদ তাবুন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেয়ার ঘোষণা করেন।

আলজেরিয়ার প্রেসিডেন্টের রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে এই নির্বাচন অনুষ্ঠিত হচেছ। এর আগে ২০১৯ সালে আলজেরিয়ার গণবিক্ষোভের মুখে দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার পতনের পর ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণ করেন আবদুল মজিদ তাবুন।

সাধারণ নির্বাচনের পরপরেই দেশটিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র : আলজাজিরা