চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হোয়াইট হাউজে বক্তব্য রাখার সময় বলেছেন, আগামী পাঁচ বছরে শিক্ষা বিনিময় কর্মসূচির আওতায় এক লাখ মার্কিন তরুণকে তারা চীন সফরের আমন্ত্রণ জানাচ্ছেন।
যুক্তরাষ্ট্র ও চীন- এই দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং একসাথে একটি আরো উন্নত বিশ্ব গড়ে তোলার কথাও বলেন তিনি।
বেইজিং ও ওয়াশিংটনের বন্ধুত্বের প্রসঙ্গে শি বলেন, আটলান্টা চিড়িয়াখানায় তাদের নতুন আবাসস্থলে দু’টি পান্ডা আমেরিকানদের সাথে দেখা করবে।
পান্ডা উপহার দেয়া দীর্ঘদিন ধরেই চীনের বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।
সূত্র : বিবিসি





