দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ও জাতিসঙ্ঘ কমান্ড মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যৌথ পরিদর্শনের সময় অসামরিকীকৃত অঞ্চলের (ডিএমজেডে) সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনাস্থলের কাছে উত্তর কোরিয়ার একটি মাইন উদ্ধার করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানিয়েছে।
জেসিএস এক বিবৃতিতে জানায়, তদন্তকারী দল মঙ্গলবার বিস্ফোরণস্থলের কাছে উত্তর কোরিয়ার তৈরি একটি প্লাস্টিকের অ্যান্টি-পার্সোনেল মাইন খুঁজে পেয়েছে।
তবে জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মূল্যায়ন অনুযায়ী, উদ্ধার হওয়া মাইনটি বিস্ফোরণের সময় সেখানে দায়িত্ব পালনকারী সেনারা যে মাইনের কথা জানিয়েছিলেন, উদ্ধার হওয়া মাইনটি সেটির ভিন্ন।।
সূত্র : বাসস





