প্রায় দুই সপ্তাহ ধরে ভারতজুড়ে কৃষকরা বাজার-বান্ধব নতুন আইন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। তারা বলছে, এটি তাদের স্বার্থ বিরোধী।

সম্প্রতি হাজার হাজার কৃষক তাদের প্রতিবাদ জানাতে দিল্লি সীমান্তে জড়ো হয়েছে এবং তারা ভারতের বাকি কৃষকদের জাতীয় এ ধর্মঘটে যোগ দেয়ার জন্য আহ্বান জানিয়েছে।

কৃষকরা বলেছেন, ক্ষুদ্রজমির মালিক এমন কৃষকদের জন্য নতুন সংস্কারগুলো কী বোঝায়? এ নিয়ে ভয় পাচ্ছেন তারা।

দিল্লির রাস্তায় আন্দোলনে যোগ দেয়া এক কৃষক বলেন, ‘দিল্লির হাইওয়ে এখন আমাদের বাড়ি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ফিরবো না।’

সূত্র : বিবিসি