মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মো: মনির বিন আমজাদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের তিতিংসায় বাংলাদেশী মসজিদ সূরাও বায়তুল মোকাররামে ইফতারের আগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রেসক্লাবের সভাপতি মো: মনির বিন আমজাদের দ্রুত সুস্থতা ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন সূরাও বায়তুল মোকাররম মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মাদ ইকরামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবির, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান ও সদস্য এস এ সৌরভসহ মালয়েশিয়াস্থ বাংলাদেশী প্রবাসীরা।