মালয়েশিয়ায় আওয়ামী লীগের উদ্যেগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালামাপুরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া আওয়ামী লীগের নেতা শফিকুর রহমান চৌধুরী ও হুমায়ুন কবিরের সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক মো: অহিদুর রহমান অহিদ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের আরেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, আওয়ামী লীগ নেতা মো: রাশেদ বাদল, শাহিন সরদার ও বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। এ ছাড়াও বক্তব্য রেখেছেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনির, যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকলীগের মালয়েশিয়া সভাপতি নাজমুল হোসেন বাবুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল, যুবলীগ নেতা মো: জহিরুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা মো: মওদুদ মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ ভূইয়া, শওকত হোসেন তিনু, আক্তার হোসেন মিয়াজী, আওয়ামী লীগের কুয়ালালামপুর মহানগর কমিটির নেতা মো: বাতেন, সিগামবুট শাখা আওয়ামী লীগ থেকে মো: সালাম, কেপং শাখা থেকে মো: চান মিয়া, বুকিত বিনতাং শাখা থেকে জাহাঙ্গীর আলম, রাওয়াং শাখা থেকে এস এম জাকির, শাহআলম শাখা থেকে হাজী আ: মতিন ও বাতুকেবস শাখা থেকে খোকন কর্মকারসহ আরো অনেকে।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দলের প্রেসিডিয়াম সদস্য মরহুম আ: মতিন খসরু, মরহুম সাহারা বেগম কবরী, মরহুম আসলামুর রহমান, বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের রূহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মুনাজাত করা হয়।