রাত ২টার সময় রান্নাঘরে থালা বাসনের আওয়াজ পেয়ে ছুটে গিয়ে যে দৃশ্য দেখলেন তা দেখে ভিরমি খাওয়ার অবস্থা এক নারীর। করণীয় না ‍বুঝতে পেরে নিজের মোবাইল ফোনে ঘটনার ভিডিও করে রাখেন। সেই ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জনপ্রিয় হয়েছে মুহূর্তে।

ভিডিওতে দেখা গেছে, রান্নাঘরের দেয়াল ভেঙে ঢুকেছে একটি হাতি। শুড় দিয়ে চলছে খাবারের সন্ধান। এরপর ড্রয়ার খুলে নিজেই বের করে মুখে ঢুকিয়ে দিল চালের প্যাকেট।

এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। থাইল্যান্ডের বুনচুয় গ্রামের কাছাকাছি এক জাতীয় উদ্যানে হাতিটিকে দেখা যায়। মাঝে মাঝে গ্রাম পরিদর্শনেও বেরোন এই গজরাজ। স্থানীয় বাজারেও যান মাঝে মাঝে।

এদিকে, এই ঘটনায় মাথায় হাত বাড়ির মালিকের। জানা গেছে, হাতির এ কাণ্ডে ক্ষতি হয়েছে প্রায় ৫০ হাজার থাই বাথের, যা বাংলাদেশী টাকায় এক লাখ ৩৪ হাজার টাকার মতো।

সূত্র : দ্য গার্ডিয়ান