লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় কমপক্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ঘোবেইরি এলাকায় ইসরাইলি হামলার পর তারা তিনটি লাশ উদ্ধার করেছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ঘটনাস্থলে অনুসন্ধান, উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।

ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, হামলায় ১৫ জন আহত হয়েছেন এবং আশপাশের ভবন ও দোকানপাটের ব্যাপক ক্ষতি হয়েছে।

সূত্র: আল জাজিরা