থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, দেশটির তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে অতিক্রমের অনুমতি দিতে, ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে থাইল্যান্ড।

শনিবার (২৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে থাই প্রধানমন্ত্রী বলেন, ‘থাই তেল ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিতে একটি চুক্তি হয়েছে।’

তিনি জানান, এই চুক্তি জ্বালানি আমদানি নিয়ে উদ্বেগ কমাতে সহায়তা করবে।

সূত্র: বাসস