মিসরের মধ্যবিত্ত একটি পরিবারের তিন বোনের একইসাথে হজ করার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কাকতালীয় ঘটনা হলো- তারা সকলেই লটারিতে বিজয়ী হয়ে পবিত্র হজ আদায়ের সৌভাগ্য লাভ করছেন।
আরবি সংবাদমাধ্যম ‘আল-আখবারিয়্যাহ’র সাথে আলাপকালে মিসরীয় নারী সিমা আওজ বলেন, ‘আমি নিজের ও আমার দুই বোনের জন্য হজের আবেদন করি এবং আমাদের ইচ্ছে ছিল যে, আমরা একসাথেই পবিত্র হজ আদায় করব।’
তিনি আরো বলেন, ‘আবেদন তো করেছিলাম, কিন্তু একইসাথে আমাদের তিনজনের আবেদনই গৃহীত হবে, সেটা ভাবিনি। কিন্তু আসলেই এটি ছিল দোয়া কবুলের বিশেষ মুহূর্ত।’
সিমা আওজ বলছিলেন, ‘আমার স্বামী দুই বছর আগে পবিত্র হজ আদায় করেছেন। এরপর থেকে তিনি আমাকে উৎসাহ দিচ্ছিলেন যে, সুস্থ ও সবল অবস্থায় হজ আদায় করতে পারলে খুব ভালো।’
কিন্তু সিমা কিছুটা ভয় ও দ্বিধার মধ্যে ছিলেন যে, যদি সত্যিই আল্লাহ তাকে হজের জন্য কবুল করেন, তাহলে তো তার একাকী সফর করাটা বেশ কষ্টকর হবে। এজন্য তিনি দোয়া করতেন- যেন তাদের তিন বোনের হজ আদায়টা একসাথেই হয়।
এমন পরিস্থিতিতে লটারিতে যখন তিন বোনের নাম একসাথে উঠল, তখন তাদের আনন্দ ও উচ্ছ্বাস ছিল অপরিসীম। কারণ, এটি তাদের কাছে জীবনের সবচেয়ে বড় ‘পুরস্কার’ মনে হয়েছে।
সিমার বোন হালাহ আওজ উচ্ছ্বসিত কণ্ঠে বলছিলেন, ‘আমাদরে ছোট বোন লটারিতে আমাদের নাম দেয়, কিন্তু সত্যি বলতে- আমরা কখনো ভাবিনি যে, আমাদের তিনজনের নাম এভাবে একইসাথে উঠবে।’
তিনি বলেন, আল্লাহর বিশেষ অনুগ্রহ ও কৃপা যে, তার অশেষ দয়া ও অনুকম্পায় লটারিতে আমাদের তিনজনের নাম একসাথেই উঠেছে। আর এখন আমরা জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ও পবিত্র সফরে যাত্রা করছি।’
২০ বছরের অপেক্ষার পর পাকিস্তানি দম্পতির স্বপ্ন পূরণএ সময় এই পাকিস্তানি দম্পতি জানান, তাদের পরিবারের সবচেয়ে বড় স্বপ্ন ছিল এটিই। আজ তা পূর্ণ হতে যাচ্ছে। এজন্য তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ।বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১৫:২৬
বোনকে ছাড়াই হজের স্বপ্ন পূরণ হচ্ছে ৬১ বছর বয়সী সালিনার‘মক্কা রুট ইনিশিয়েটিভের তত্ত্বাবধানে আমরা দুই বোনই হজ আদায়ের আবেদন করি। কিন্তু যখনই আমাদের ডাক এলো, তখন আমার বোন ইন্তেকাল করলেন। আজ পবিত্র ভূমিতে যাওয়ার জন্য আমি তো অনেক খুশি, তবে বোনের জন্য আমার মনটা কাঁদছে।’বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১৫:২৬
যেভাবে হজের স্বপ্ন পূরণ হলো আফ্রিকার দরিদ্র কৃষক আবু বকরেরকৃষক আবু বকর যখন নিজ দেশ থেকে প্রিয়নবী সা:-এর মাতৃভূমিতে পবিত্র সফরের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন; একদিকে তিনি আনন্দিত যে, তার দীর্ঘদিনের অনন্য স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে, অন্যদিকে, তিনি ব্যথিত- তার কারণ- এমন আনন্দের মুহূর্তে তার মা তার সাথে নেই।বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১৫:২৬






