ইসরাইলের সামরিক বাহিনী ইসরাইলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) কিছু সদস্য দাবি করেছেন, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মোতায়েন আয়রন ডোম সিস্টেমে কাজ করতে গিয়ে তারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ইসরাইলি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওত আহরোনথে বলা হয়, আয়রন ডোম সিস্টেমে দায়িত্ব পালনের শেষ পর্যায়ে বা শেষে অল্প কিছুদিন পরেই এক দল সৈন্য ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

খবরে বলা হয়, ওই সেনারা তাদের ক্যান্সারের জন্য আয়রন ডোমে সিস্টেমে দায়িত্ব পালনকে দায়ী করছেন।

তারা বলছেন, আয়রন ডোমের রাডার থেকে নিঃসৃত তেজস্ক্রিয়া ও তাপ থেকে তাদের ক্যান্সার হয়েছে।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই বিষয়ে তাদের স্বাস্থ্য বিভাগের কর্মীরা গভীরতর তদন্ত করছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর