ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরাইলি দখলদারিত্ব থেকে পুরো জেরুসালেম মুক্ত না হওয়া পর্যন্ত ‘কোন শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা’ সম্ভব নয়। বুধবার রাতে এক টেলিভিশন ভাষণে এই কথা জানান তিনি।
ভাষণে মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনিরা ইসরাইলি আগ্রাসন ও বসতি নির্মাণহীন এক ভবিষ্যতের আকাঙ্ক্ষা করছে।
তিনি বলেন, ‘জেরুসালেম, গাজা ও পশ্চিম তীরে আমাদের জনগণের ওপর বর্বর আগ্রাসন বন্ধে পদক্ষেপ ও প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো।’
ভাষণে তিনি জানান, ফিলিস্তিনি নেতৃত্ব গাজায় ইসরাইলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে যোগাযোগ করছে।
ইসরাইলের প্রতি মাহমুদ আব্বাস তার ভাষণে বার্তা দেন, ‘আমরা আমাদের দেশ ছাড়বো না। আজই আমাদের দেশের ওপর থেকে তোমাদের দখলদারিত্ব ছেড়ে দাও, কাল পর্যন্ত অপেক্ষার সময় নেই।’
সূত্র : আনাদোলু এজেন্সি






