অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরাইলের টানা ১১ দিনের আগ্রাসনে ১৯ ফিলিস্তিনি পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়েছে। রোববার গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসরাইলি হামলায় এই ১৯ পরিবারের ৪১ শিশু ও ২৫ নারীসহ মোট ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, নিশ্চিহ্ন পরিবারের মধ্যে সবচেয়ে বেশি আল-কাওলাক পরিবারের ছয় নারী ও আট শিশুসহ মোট ২১ সদস্য ইসরাইলি হামলায় নিহত হন।

১০ মে থেকে ২১ মে পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে গাজায় অন্তত ৬৬ শিশু ও ৩৯ নারীসহ ২৫৪ ফিলিস্তিনি নিহত হন। হামলায় আহত হয়েছেন আরো এক হাজার নয় শ' ৪৮ গাজাবাসী।

টানা ১১ দিনের সহিংসতার পর মিসরীয় উদ্যোগে ২১ মে সকাল থেকে গাজার স্বাধীনতাকামী সংগঠনগুলো ও ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি চালু করে।

সূত্র : আনাদোলু এজেন্সি