মসজিদুল আকসার সামনে ‘বরফমানব’ তৈরি করছেন এক ফিলিস্তিনি
চলতি বছর প্রচণ্ড শীত পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রচণ্ড শীতে তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, জর্দান ও ফিলিস্তিনে তুষারপাতের ঘটনাও ঘটেছে। দেশগুলোর বড় বড় শহর...
চলতি বছর প্রচণ্ড শীত পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রচণ্ড শীতে তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, জর্দান ও ফিলিস্তিনে তুষারপাতের ঘটনাও ঘটেছে। দেশগুলোর বড় বড় শহর ঢেকেছে বরফের আস্তরনে।
বৈরী আবহাওয়ার কারণে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর থেকে ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা জেরুসালেমে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে পুলিশ।
তুষারপাতে ঐতিহাসিক মসজিদুল আকসার গম্বুজও ঢেকেছে বরফে। শহরের রাস্তায় বরফ জমে যাওয়ায় যানবাহন চলাচলও বন্ধ হয়ে গিয়েছে। এছোড়া তুষারপাতে জমে যাওয়ায় স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা শহরের রাস্তায় বরফ নিয়ে খেলা করছে।
এখানে তুষারে ঢাকা জেরুসালেমের কিছু ছবি তুলে ধরা হলো।
তুষারপাতে ঢেকে যাওয়া জেরুসালেম- ছবি : কুদস নিউজ নেটওয়ার্ক
বরফে ঢাকা মসজিদুল আকসা- ছবি : এএফপি
তুষারপাতে ঢাকা মসজিদুল আকসার চত্বরে জমা হওয়া ফিলিস্তিনিরা- ছবি : আলজাজিরা/এপি
মসজিদুল আকসার সামনে সেলফি তুলছেন এক ফিলিস্তিনি নারী- ছবি : শিহাব নিউজ এজেন্সি
বরফ নিয়ে খেলছে ফিলিস্তিনি শিশুরা- ছবি : আলজাজিরা/রয়টার্স