ভারতের মহারাষ্ট্রে ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে ছয় নারী ও তিন শিশু নিহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ভান্ডারা জেলায় নাগপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, একটি পেট্রোল পাম্প থেকে সড়কে ওঠার সময় ট্রাকটির সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের সাকোলি মহকুমা হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র : এনডিটিভি