উত্তর ইউরোপের দেশ নেদারল্যান্ডের রটারডাম শহরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে। শুক্রবার এই বিক্ষোভে বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের গাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছেন এবং তারা পুলিশের দিকে ইট-পাটকেল ও আগুনে বোমা নিক্ষেপ করছেন।

অপরদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এর আগে পুলিশ কর্তৃপক্ষ শহরের জরুরি অধ্যাদেশ জারি করে। এর আওতায় শহরটিতে গণপরিবহন বন্ধ রয়েছে। এছাড়া, সাধারণ লোকজনকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কেউ যাতে নির্দেশ অমান্য না করে সেজন্য পুলিশ শহরের বিভিন্ন স্থানে জলকামান মোতায়েন করেছে এবং ঘোড়ায় চড়ে টহল দিচ্ছে।

শুক্রবার রাতের সংঘর্ষের ঘটনা অনেকেই ভিডিও করেছেন। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পুলিশ তাদের এই ভিডিও সরবরাহ করতে জনগণের কাছে আহ্বান জানিয়েছে।

সূত্র : পার্সটুডে