রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনীয় শরণার্থীদের সাথে দেখা করার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয় যে পুতিনের বিষয়ে আপনার অভিমত কী। এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, তিনি (পুতিন) একজন কসাই।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, তিনি এ বিষয়ে নিশ্চিত নন যে (ইউক্রেনে) রাশিয়া তাদের সামরিক কৌশল বদল করেছে কিনা। কারণ, এখন রাশিয়া বলছে যে তারা বিচ্ছিন্ন পূর্ব ডনবাস অঞ্চলের পূর্ণাঙ্গ স্বাধীনতা চায়।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকরা বাইডেনের কাছে জানতে চান যে রাশিয়া তাদের সামরিক কৌশল বদল করেছে কিনা। এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, এ বিষয়ে এখনো আমি কিছু জানি না।

সূত্র : আল-জাজিরা