ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সাথে দৈনিক নয়া দিগন্তের স্বাস্থ্যসেবা (করপোরেট) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ইত্তেফাক মোড়ের নয়া দিগন্ত কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নয়া দিগন্তের পক্ষে স্বাক্ষর করেন সম্পাদক আলমগীর মহিউদ্দিন এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আলতাফ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহ উদ্দিন বাবর, ডেপুটি এডিটর (নিউজ) মাসুমুর রহমান খলিলী, এইচআর এডমিন সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার আশরাফুল ইসলাম, অনলাইন সম্পাদক হাসান শরীফ, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক মো: হাফিজুর রহমান, সহকারী ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া) এইচ এম দুলাল, আব্দুল কুদ্দুস প্রমুখ।

এ চুক্তির মাধ্যমে নয়া দিগন্তের সব সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের স্ত্রী, সন্তান ও মা-বাবা ইনসাফ বারাকাহ হাসপাতালে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষায় ৪০% ছাড় এবং অ্যাম্বুলেন্স, আইসিইউ, ওষুধসহ বিভিন্ন ক্ষেত্রে কমিশনে স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করতে পারবেন।