গ্রীষ্মের প্রথম মাস বৈশাখের আজ সাত তারিখ। গরম পড়েছে খুব। ইলেকট্রিসিটি নেই সকাল থেকে। দক্ষিণের জানালার কপাট দু’টি সর্বোচ্চ মেলে দেয়া হয়েছে। জানালার ওপাশে ছোট্ট একটি বাগান। সেখানে দিব্যি দাঁড়িয়ে আছে আম, নিম আর কতগুলো মেহগনির চারা। গাছের পাতা নাড়িয়ে জানালার জংধরা গ্রিল ছুঁয়ে থেকে থেকে ফুরফুরে হাওয়া আসছে। পবিত্র সেই হাওয়াই জুড়িয়ে যাচ্ছে তনুমন। বলতে গেলে ভালো লাগার এক স্বর্গীয় আবেশে ডুবে আছি। ছোট্ট বাগানটির কোলঘেঁষে বয়ে গেছে বিস্তীর্ণ ফসলের জমি। যা চকচকে রোদে আধাপাকা সোনালি ধানগুলোকে অপরূপ দেখাচ্ছে। জানালার কোলঘেঁষে দাঁড়িয়ে থাকা মেহগনির ছোট্ট ডালে দু’টি পাখি বসে আছে মুখোমুখি হয়ে। তাদের সরু ঠোঁট দিয়ে একে অপরকে আদর দিচ্ছে। স্রষ্টার সৃষ্টি প্রকৃতি এভাবেই প্রতিদিন নবরূপে সজ্জিত হয়ে আমাদের মনকে আন্দোলিত করে। কিন্তু আমরা ক’জন সেটা উপলব্ধি করি বা করতে পারি?।
ভালুকবেড়, ময়মনসিংহ।
গ্রীষ্মের প্রথম মাস বৈশাখের আজ সাত তারিখ। গরম পড়েছে খুব। ইলেকট্রিসিটি নেই সকাল থেকে। দক্ষিণের জানালার কপাট দু’টি সর্বোচ্চ মেলে দেয়া হয়েছে। জানালার ওপাশে ছোট্ট...
