মানব জীবনে কঠিন জীবন, সহজ মৃত্যু দেখছি। সুন্দর, সহজ, সুস্থ জীবনযাপন সব মানুষের আশা। করোনা নামক ভাইরাসের ফলে মানবজীবনে বেঁচে থাকা কঠিন হয়েছে। ২০২০ সালে শুরু হওয়া এ ভাইরাসে সারা পৃথিবীতে আজকের দিন পর্যন্ত বিশ্ব হিসাবে ৪৩ লাখের বেশি মৃত্যু বরণ করেছে। কোটি কোটি মানব সারা দুনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে জীবনযুদ্ধ করছে। স্বস্তির খবর, ইতোমধ্যে এ ভাইরাসের টিকা আবিষ্কার হয়েছে। উন্নত ও উন্নয়নশীল দেশ সবাই টিকা গ্রহণে প্রতিযোগিতামূলক অবস্থানে আছে। সব দেশ তাদের জনগণকে নিরাপদ সুস্থ রাখতে টিকার আওতায় আনতে চায়। বাংলাদেশ সরকার কোভিড-১৯ টিকা কার্যক্রম জোরদার করেছে। বয়সসীমা ৩০ এর মধ্যে নিয়ে এসে টিকা প্রদানকে সর্বজনীন সহজভাবে প্রয়োগ করতে জনগণকে উৎসাহ দিচ্ছে। দেশের মানুষ টিকা গ্রহণ করতে জোর তৎপরতা চালাচ্ছে। দেশের সব টিকা কেন্দ্রে টিকার জন্য দীর্ঘ লাইন ধরতে চোখে পড়ছে। সরকার টিকা ক্রয় করতে বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ জনগণকে সুরক্ষা দিতে টিকা প্রদানে কঠোর ও বিচক্ষণতার মাধ্যমে এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে টিকার মাধ্যমে জনগণকে সুরক্ষা গ্রহণে সচেষ্ট দেখা যাচ্ছে। সরকারের প্রশংসা না করে পারা যায় না। পার্শ্ববর্তী দেশ যেখানে এ ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে যুদ্ধ করছে, সেখানে বাংলাদেশ এ ভাইরাস থেকে জনগণকে মুক্তির জন্য মরিয়া হয়ে যুদ্ধ করছে। যেখানে বাংলাদেশ এ ভাইরাসকে দেশ ও জনগণের মধ্যে নিয়ন্ত্রণ রেখে জনগণকে সুরক্ষা দিতে গভীরভাবে মনোযোগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সেহেতু জনগণ সরকারের এ ভাইরাসবিরোধী টিকার কার্যক্রমে জনগণের ভূঁয়সী প্রশংসা পাচ্ছে। জনগণ নিজদের পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা থেকে জীবন জীবিকায় নিরাপদে ফিরে যেতে চায়। তাই জীবন বাঁচানো কঠিন মৃত্যু সহজ। মানুষ জীবনকে সুস্থ সুন্দর রাখতে কঠিনভাবে সংগ্রাম করছে। সংগ্রামে ইনশাআল্লাহ আমরা জয়ী হবোই, জয়ী হতেই হবে। জনগণকে সুস্থভাবে জীবনযাপনে রাষ্ট্রের সব পরিকল্পনা পদক্ষেপ বাস্তবায়ন করা চাই। মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে জীবন সংগ্রামে বেঁচে থাকা চাই। তবেই দেশ ও জনগণের এ ভাইরাস থেকে মুক্তি পাওয়া সহজ হবে। আল্লাহ আমাদের সহায় হোন।হ