আজকের পত্রিকা

জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করবে : আলী রীয়াজ

জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করবে : আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের আলোচনা : পিআইডি

ঐকমত্য কমিশন সবার সাথে আলোচনার মাধ্যমে যে জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করছে, নিঃসন্দেহে তা নাগরিকের সব অধিকার সুরক্ষিত করবে।

গতকাল সকালে রাজধানীর সংসদ ভবনের এল ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।

আলোচনায় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, দেশের নাগরিকদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র নির্মাণ কিংবা নাগরিকের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রই কেবল নাগরিকের অধিকার নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সুবিচার ব্যবস্থা পৌঁছে দিতে পারে। তাই কমিশন মনে করে যে জাতীয় সনদ সব রাজনৈতিক দলের মতামত নিয়ে তৈরি হতে যাচ্ছে, সেটি আগামীর দিনগুলোতে সব নাগরিকের অধিকার সুরক্ষিত করবে।

প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, সংস্কার কমিশনগুলো থেকে যে সব প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে এবং জাতির সামনে প্রকাশ করা হয়েছে তার লক্ষ্য হচ্ছে ঐকমত্যের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট পথ তৈরি করা।

তিনি আরো বলেন, বহু প্রাণের বিনিময়ে এই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। এই সুযোগকে সফল করার জন্য সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং প্রত্যাশা থাকবে, সব রাজনৈতিক দল এই আকাক্সক্ষাকে ধারণ করে অগ্রসর হবে।

আলোচনায় ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে দলটির সদস্য সুনয়ন চাকমা এবং সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা উপস্থিত ছিলেন।

ইউপিডিএফ-সহ এ পর্যন্ত ২৮টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ