আজকের পত্রিকা

আর্কটিক ঘিরে রাশিয়ার নেতৃত্বে নজরদারি বাড়ছে

আর্কটিক অঞ্চলকে ঘিরে বৈশ্বিক আগ্রহ ও ভূরাজনৈতিক উত্তেজনা ক্রমে বাড়ছে। এমন প্রেক্ষাপটে শুক্রবার (২৩ জানুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে বলেছেন, আর্কটিক বৃত্তের বাইরের বহু দেশ এখন এ অঞ্চলের প্রতি মনোযোগ দিচ্ছে এবং আর্কটিক উন্নয়নে রাশিয়া দীর্ঘদিন ধরেই নেতৃত্ব দিয়ে আসছে।

মস্কো ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের সাথে এক আলোচনায় পুতিন বলেন, ‘এখন শুধু আর্কটিক অঞ্চলের দেশগুলো নয়, বিশ্বের অনেক দেশই আর্কটিকে কী ঘটছে, সে বিষয়ে বাড়তি মনোযোগ দিচ্ছে।’ গ্রিনল্যান্ড নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন। গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে পুতিন বলেন, ‘তোমরা হাসছিলে, মজা পাচ্ছিল। কিন্তু বাস্তবে একদিকে এটা মজার ও আকর্ষণীয় হলেও অন্য দিকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এর মাধ্যমে তিনি আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্বের দিকটি তুলে ধরেন।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ