আজকের পত্রিকা

গাজার ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি : মিসরের পোপ

গাজার ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি : মিসরের পোপ
পোপ টাওয়াড্রোস দ্বিতীয়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মিসরের কপটিক অর্থডক্স খ্রিস্টান চার্চের প্রধান পোপ টাওয়াড্রোস দ্বিতীয়। তিনি এটিকে ‘ফিলিস্তিনিদের ওপর সবচেয়ে ভয়াবহ অন্যায়ের একটি উদাহরণ’ বলেও উল্লেখ করেছেন। খ্রিস্টানদের পবিত্র ইস্টার উৎসব উপলক্ষে মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে পোপ বলেন, প্রতিদিন ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমির ধ্বংসের মধ্যে দিয়ে চরম অবিচারের শিকার হচ্ছেন।

তিনি জোর দিয়ে বলেন, মিসরের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থা একত্রে গাজা থেকে জোরপূর্বক বা স্বেচ্ছায় ফিলিস্তিনিদের স্থানান্তরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পোপ বলেন, প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি স্পষ্টভাবে বলেছেন, এই অন্যায়ের অংশ আমরা কখনও হবো না। পোপ টাওয়াড্রোস আরো জানান, গাজার পরিস্থিতি নিয়ে কপটিক চার্চ এবং মিসরের প্রধান ইসলামিক প্রতিষ্ঠান আল-আজহার একই অবস্থানে রয়েছে।

তিনি বলেন, আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমদ আল-তাইয়েব এবং আমরা একসঙ্গে একই কণ্ঠে বলছি, বিশ্ব বিবেককে এখনই জাগতে হবে, আমাদের গাজার ভাইবোনদের রক্ষা করতে হবে।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ