আজকের পত্রিকা

১৫ রমজানের মধ্যেই সড়ক সংস্কার করা হবে : উপদেষ্টা ফাওজুল

১৫ রমজানের মধ্যেই সড়ক সংস্কার করা হবে : উপদেষ্টা ফাওজুল
উপদেষ্টা ফাওজুল কবির খান আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘœ করার লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করছেন : পিআইডি

ঈদযাত্রা নির্বিঘœ করতে ১৫ রোজার মধ্যেই যতটা সম্ভব রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

গতকাল রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলে ঢাকায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।

এ সময় তিনি বলেন, ঈদের আগে রাস্তা সংস্কার করা এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। প্রতিবার ঈদের আগে এ ধরনের একটি আলোচনা হয়। ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি মানুষ গ্রামে যায়। তাদের যাত্রা যেন দ্রুত ও নিরাপদ হয় সে বিষয়ে আলোচনা হয়েছে, এতে বিভিন্ন বিভাগের সবাই ছিলেন। মালিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতারাও ছিলেন। আমরা সবাই একসাথে কাজ করছি। আগামী ১৫ রোজার মধ্যে সব রাস্তার সংস্কারকাজ শেষ করতে হবে।

তিনি আরো বলেন, ঢাকায় ছয়টা বাস এবং নৌ টার্মিনালে সিসিটিভি বসানো হবে। যাত্রীদের কী অসুবিধা হচ্ছে, কোথায় কী হয়রানি হচ্ছে এগুলো তাৎক্ষণিকভাবে মনিটরিং করা হবে। এ জন্য বিআরটিএ ও সিটি কর্পোরেশনের একটা কমিটি গঠন করা হয়েছে। এবার আমরা আশা করছি যানজট কম হবে। কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন তারা একদিন আগে পরে করে যেতে পারবেন।

রাস্তায় ডাকাতি প্রসঙ্গে ফাওজুল কবির বলেন, ঈদে হাইওয়েতে গাড়ি চলাচলের নিরাপত্তায় ও ডাকাতি কমাতে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। তারা মহাসড়কে টহল দিবে যাতে ডাকাতির মতো ঘটনা না ঘটে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে। এ ছাড়া বাড়তি ভাড়া আদায় বন্ধ, সড়কে চাপ কমাতে ট্রাক-লরির মতো ভারী যান চলাচল সীমিত করা হতে পারে। ঈদে মানুষের যাতায়াতটা যেন সুন্দর হয় এবার সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি।

মহাসড়কে যানবাহন চলাচলের নিরাপত্তায় নসিমন-করিমন চলাচল করবে না বলে জানানো হয়। এ ছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল ব্যবহার করা যাবে না এবং পদ্মা সেতুতে সর্বোচ্চ গতিসীমা ৮০ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ