আজকের পত্রিকা

সিলেট সীমান্তে খেলার মাঠ দখলের চেষ্টা বিএসএফের গ্রামবাসীর বাধা

সিলেট সীমান্তে খেলার মাঠ দখলের চেষ্টা বিএসএফের গ্রামবাসীর বাধা
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিএসএফ খেলার মাঠ দখলের চেষ্টা করলে দাধা দেয় বিজিবি ও স্থানীয়রা · নয়া দিগন্ত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসিয়া হাওর এলাকার ১২৭৮-৭৯ পিলারের মধ্যে যৌথ জরিপ কেন্দ্র করে ভারতীয় বিএসএফের সাথে বাংলাদেশের বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। জরিপ না করেই ফিরে গেছেন জরিপ দল। গতকাল সকাল ১১টার দিকে উপজেলার নলজুরির খাসি হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কিছুদিন ধরে বিএসএফের আপত্তিতে বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার এবং বিজিবি সদস্যরাসহ বেলা ১১টার দিকে গোয়াইনঘাটের নলজুরি খাসিয়া হাওর ১২৭৮-১২৭৯ পিলারের মধ্যে সীমান্তবর্তী বাংলাদেশের ক্রিকেট খেলার মাঠে বাংলাদেশ-ভারত সীমান্তে জরিপ কাজে যান। নির্ধারিত সময়ে ভারত ও বাংলাদেশের যৌথ সার্ভে দল সীমান্ত চিহ্নিতকরণে কাজ শুরু করে। সার্ভে কাজে সহযোগিতা করছিলেন বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ। তবে সার্ভে চলাকালে বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়া হাওর এলাকায় প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান। সেখানে যাওয়ার পর খবর পেয়ে বাংলাদেশী সাধারণ জনতা ভিড় করে। একপর্যায়ে বিএসএফ বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বাংলাদেশী সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ করতে বিএসএফকে বাধা দেয়। বিজিবিও পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফকে বাধা প্রদান করে। বিজিবি উত্তেজিত সাধারণ জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে নিয়ে আসে। পরে সাধারণ জনতা ও বিজিবির বাধার মুখে বিএসএফ পিছু হটে।

স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠকে বাংলাদেশীরা ব্যবহার করে আসছেন। এটি দখলের পাঁয়তারা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, কিছুদিন থেকে বিএসএফেরর আপত্তিতে বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার এবং বিজিবি সদস্যরাসহ সকাল ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসি হাওরে জরিপে গেলে বাংলাদেশী সাধারণ জনতা ভিড় করে। একপর্যায়ে বিএসএফ বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ করতে আসা বিএসএফকে বাধা দেয়। এ সময় জনতা ও বিজিবির বাধার মুখে বিএসএফ পিছু হটে। পরে বিজিবি সদস্যরা উত্তেজিত জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্তে বিজিবি ও বিএসএফের টহল কার্যক্রম অব্যাহত আছে।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ