আজকের পত্রিকা

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছাবিনিময় তথ্য উপদেষ্টার

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছাবিনিময় তথ্য উপদেষ্টার
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গতকাল তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন : নয়া দিগন্ত

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছাবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলম। রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন।

মাঠপর্যায়ের প্রচার কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তথ্য উপদেষ্টা বলেন, জেলা তথ্য অফিসগুলোকে প্রত্যন্ত অঞ্চলে জনগুরুত্বপূর্ণ বার্তা ব্যাপকভাবে প্রচার করতে হবে।

বিদেশস্থ বাংলাদেশী দূতাবাসগুলোর প্রেস উইংয়ের কাজের গতি বৃদ্ধির তাগিদ দিয়ে তিনি বলেন, বিদেশী গণমাধ্যমে যেন দেশের বিরুদ্ধে অপপ্রচার না হয়, সে বিষয়ে প্রেস উইংকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন দফতর-সংস্থাগুলোকে গতিশীল ও যুগোপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ