আজকের পত্রিকা

বিশখালীর ভাঙনে ঝুঁঁকিতে বাদুরতলা স্কুল ও আমনের ক্ষেত

বিশখালীর ভাঙনে ঝুঁঁকিতে বাদুরতলা স্কুল ও আমনের ক্ষেত
ভাঙনে বেড়িবাঁধ ও চলাচলের জন্য নির্মিত সড়ক নদীতে বিলীন হচ্ছে : নয়া দিগন্ত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বিশখালী নদীর আকস্মিক ভাঙনে ঝুঁঁকিতে পড়েছে ৬৫ নম্বর বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙনে বেড়িবাঁধ ও চলাচলের জন্য নির্মিত সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার পথে। এটি যদি ভেঙে যায় তাহলে প্রায় দেড়শ একর আমন ধানের জমিতে জোয়ারের পানি ঢুকে পড়বে বলে জানান স্থানীয়রা।

গত রোববার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব বাদুরতলা এলাকায় হঠাৎ ভাঙন শুরু হয়। পরে তা তীব্র আকার ধারণ করে। স্থানীয়দের দাবি, এতে প্রায় ১০০ শতক জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলের একমাত্র সড়কটিও ভেঙে যাওয়ায় যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় বিদ্যালয় ভবন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শাওন মল্লিক বলেন, নদীভাঙনে শিক্ষার্থীদের চলাচলের একমাত্র পথটি বিলীন হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এ দিকে ভাঙনকবলিত এলাকায় প্রায় দেড়শ একর জমিতে আমন ধানের চাষ হয়েছে। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। আমন চাষি মো: শাহেব আলী খান বলেন, কষ্ট করে ধান চাষ করেছি। দ্রুত বাঁধ মেরামত না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। এলাকাবাসী দ্রুত ভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও সড়ক সংস্কার এবং বিদ্যালয় রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ