আজকের পত্রিকা

মধ্যপ্রাচ্যের জন্য নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ার আহ্বান তুরস্কের

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মধ্যপ্রাচ্যের জন্য নিজস্ব নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা জরুরি। তার মতে, এই ব্যবস্থা হবে পারস্পরিক আস্থার ভিত্তিতে, ভীতি বা প্রতিরোধমূলক কৌশলের ওপর নয়। তিনি জোর দিয়ে বলেন, কোনো শক্তির আধিপত্য ছাড়া অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক সহযোগিতার মাধ্যমেই টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।

গত বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রচারিত এক সাক্ষাৎকারে ফিদান বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো রাষ্ট্রগুলোর মধ্যে আস্থার ঘাটতি। ইউরোপীয় ইউনিয়নের উদাহরণ টেনে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোও দায়িত্বশীলভাবে একত্র হতে পারে। ফিদান বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কীভাবে শূন্য থেকে শুরু করে আজকের অবস্থানে পৌঁছেছে, সেটা দেখুন।

আমরা কেন পারব না?’ সৌদি আরবপাকিস্তান প্রতিরক্ষা চুক্তি এবং তাতে তুরস্কের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে ফিদান বলেন, ‘এই অঞ্চলের যেকোনো চুক্তি আরো অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত।’ তিনি যোগ করেন, এসব নীতির ভিত্তিতে ভবিষ্যতে আরো বিস্তৃত আঞ্চলিক সহযোগিতা গড়ে উঠতে পারে। ফিদান বলেন, ‘কোনো আধিপত্য নয় না তুরস্কের আধিপত্য, না আরবদের আধিপত্য, না ফারসি আধিপত্য, না অন্য কারো আধিপত্য।’

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ