আজকের পত্রিকা

গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ : আহত ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছে পাঁচজন। উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের নদীর চরের আবাদি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল দুই পক্ষের মধ্যে বাগি¦তণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে আব্দুল মজিদ (৬৫), আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০), আলমগীর হোসেন (৪৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। আহত আমিরুল ইসলাম, তাজেল আকন্দকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত আব্দুল মজিদ পলুপাড়া গ্রামের ফসির আকন্দের ছেলে। গোবিন্দগঞ্জ থানা ওসি বুলবুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ