আজকের পত্রিকা

‘টোনাটুনির সংসার’-এ মোশাররফ-বৃষ্টি

‘টোনাটুনির সংসার’-এ মোশাররফ-বৃষ্টি
‘টোনাটুনির সংসার’-এ মোশাররফ-বৃষ্টি

গুণী নাট্যনির্মাতা সৈয়দ শাকিলের পরিচালনায় ‘টোনাটুনির সংসার’ নাটকে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় একেবারেই একটি ভিন্ন ধরনের গল্পে তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর অদূরে পুবাইলের চটের আগা শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। পরিচালক সৈয়দ শাকিল জানান, ‘টোনাটুনির সংসার’ আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের পর ‘বিন্দু ভিশন’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে। সৈয়দ শাকিলের পরিচালনায় এটা মোশাররফ করিমের দ্বিতীয় কাজ। তবে তানিয়া বৃষ্টি এর আগে সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘সম্রাট’, ‘প্রেমনগর’ এবং সর্বশেষ ‘দোলনাঘর’ (খণ্ড) নাটকে অভিনয় করেছেন। তবে সৈয়দ শাকিলের পরিচালনায় প্রথম একসাথে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি ‘টোনাটুনির সংসার’ নাটকেই প্রথম অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,‘ দাম্পত্য জীবনে বেশ কয়েকব ছর পর এসে স্বামী খেয়াল করে দেখল যে তার কোনো কিছুই স্ত্রীর ভালো লাগে না। কাপড় খাবার চলাফেরা অর্থাৎ স্বামীর সবকিছুতেই স্ত্রীর অসন্তুষ্টি। কীভাবে স্ত্রীর মনে আগের মতো ভালোবাসা ফেরানো যায় এবং সেই ভালোবাসা ফেরাতে গিয়ে এক নাটকীয় ঘটনা ঘটে। যথারীতি শাকিল ভাই ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। নিঃসন্দেহে তিনি গুণী নির্মাতা। শুরু থেকেই মনে হচ্ছিল যে বৃষ্টি খুব ভালো করবে, কারণ তার এক্সপ্রেশন, তার কথা বলার যে স্বতঃস্ফূর্ততা, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই আসলে জানান দিচ্ছিল, সে ভালো করবে। এখন ভালো করছে এবং চরিত্র বুঝেই সে অভিনয়টা ভালোভাবে করতে পারে।’ মোশাররফ ভাই আমার ভীষণ ভীষণ প্রিয় একজন অভিনেতা, সহশিল্পী। তিনি এত এত বিষয়ে জ্ঞান রাখেন যে শুটিং ছাড়া তার সাথে আড্ডা দিতে পারলে আরো অনেক কিছু শেখা যেত। শাকিল ভাই এমন একজন নির্মাতা তিনি জানেন, তিনি কী চান, যে কারণে কাজটা খুব সহজ হয়ে যায়। টোনাটুনির সংসার-এর গল্পটাই চমৎকার। ভীষণ ভালো লেগেছে কাজটি করে। আশাবাদীও ভীষণ।’ সৈয়দ শাকিল জানান, এর আগে তার পরিচালনায় মোশাররফ করিম ‘মিস্টিরিয়াস জার্নি’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। শিগগিরই তাকে নিয়ে সৈয়দ শাকিল আরো বড় পরিসরে একটি কাজ করবেন বলে জানালেন।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ