আজকের পত্রিকা

পাবনা-৪ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের বাতিল

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দাখিল করা আটটি মনোনয়নপত্রের মধ্যে সাতটি বৈধ এবং একটি বাতিল ঘোষণা করা হয়েছে। পাবনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: শাহেদ মোস্তফা গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে ভোটার সমর্থক ফরমে ত্রুটি এবং মামলার তথ্যের কারণে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থী হলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ (যুব আন্দোলন) পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি ও হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আনোয়ার শাহ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আজাদ মল্লিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঈশ্বরদী উপজেলা সাধারণ সম্পাদক সোহাগ হোসেন এবং নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও নারী ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক শাহনাজ হক।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ