এক. আপনি জীবনের নিয়ন্ত্রণের বাইরের জিনিস নিয়ে সংগ্রাম করছেন? সংগ্রাম ইবাদতেরই একটি কাজ। সর্বশক্তিমান তাদেরকে ভালোবাসেন যারা তাঁর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেন। আপনার পরীক্ষা এবং হিসাব-নিকাশে রয়েছে প্রজ্ঞা। এসবকে উপহাস করবেন না। তাদের কাছ থেকে শিখুন। তাঁর নিকটবর্তী হতে এসবকে ব্যবহার করুন!
দুই. যখন সর্বশক্তিমান আপনাকে দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে বাধ্য করেন, তখন তাঁর প্রচুর নিয়ামতের জন্য প্রস্তুত থাকুন। যখন তিনি শেষ পর্যন্ত আপনার জন্য দরজাটি খুলছেন তখন কেউই এটি বন্ধ করতে পারবে না। এটি একটি চরম সত্যি। এমনকি চেষ্টাও করবেন না! আপনার কাজ হলো চূূড়ান্ত আত্মবিশ্বাসের সাথে এর মধ্য দিয়ে চলা, কোনোভাবেই অহঙ্কার নয়।