এক. আশা আমাদের বিশ্বাসের ভিত্তি। সর্বদা সর্বশক্তিমানের রহমতের আশা রাখুন। অন্য কাউকে আপনাকে ভিন্ন কিছু বলতে দেবেন না। আশাকে ধরে রাখা আপনার সবচেয়ে বড় শক্তি। সঙ্কটের সময়ে আপনার নোঙর করতে এটি ব্যবহার করুন। পরিস্থিতি সবসময় খারাপ হতেই পারে; কিন্তু যার আশা আছে তার সবই আছে।
দুই. আপনি সত্যিই কী অনুভব করছেন তা কেউ জানবে না। আপনার পরিস্থিতি এবং ব্যথার গভীরতা কেউ জানবে না। সর্বশক্তিমান ব্যতীত অন্য কারো পে তা জানা বা বোঝা সম্ভব নয়। পরম করুণাময় সর্বদা সেখানে আছেন, আপনাকে হতাশার গর্ত থেকে টেনে আনতে তিনি পৌঁছেছেন। তাঁর কাছেই আপনি পৌঁছান।



