যদি আপনার জীবনে এমন কিছু লোক থাকে যারা আপনার সাথে খারাপ ব্যবহার করে এবং আপনাকে মনে করে যে, আপনি যেমন হওয়া উচিত তেমন নন, অথবা আপনাকে কোনোভাবে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে, তাদের কাছ থেকে আপনি দূরত্ব বজায় রাখুন; বরং যারা আপনাকে উপরে তুলে রাখে, মূল্যায়ন করে, তাদের সাথে সময় কাটান। আপনার হৃদয়কে আপনার সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত রাখুন।
পুনশ্চ : আপনি এখন যে অবস্থার মধ্যে যাচ্ছেন তা নিয়ে কিছু মনে করবেন না। সুন্দরভাবে ধৈর্য ধারণ করুন। কেন? কারণ একদিন আপনি বুঝতে পারবেন যে, আপনার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় শিক্ষা দেয়ার জন্য এটি এমনভাবে ঘটাতে হয়েছিল। মনে রাখবেন, যা আপনাকে ভেঙে দেয় না তা কেবল আপনাকে শক্তিশালী করে।