এক : আপনার সব প্রয়োজন এবং সব কিছুর জন্য সর্বশক্তিমানের কাছে চাওয়ার সময় বিশ্বজগতের প্রতিপালকের কাছে কোনো কিছুই খুব বড় বা খুব ছোট নয়। সর্বশক্তিমান কখনো ক্লান্ত হন না।
দুই. কিছু লোক অপেক্ষা করে করে তাদের পুরো জীবন কাটিয়ে দিচ্ছে। পাপ থেকে অনুতপ্ত হওয়া, সর্বশক্তিমানের ইবাদত করা, জীবনের নতুন পর্ব শুরু করা, সৎকর্ম করা ইত্যাদিতে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকা শয়তানের ফাঁদ। আগামীকাল নিশ্চিতভাবে আসবে তার প্রতিশ্রুতি কাউকে দেয়া হয়নি। আপনার জীবন নিয়ে গড়িমসি করবেন না। আপনার সেরাটি আজই করুন!