ইসলাম আমাদের জীবনের ধর্ম। সফলতার সর্বোচ্চ আলোকবর্তিকা। সুন্দর ও সর্বজনপ্রিয় শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম আমাদের শেখায় সুন্দর ও পরিপাটি অর্জন করতে। পবিত্র ও গোছালো পোশাক পরিধান করতে। কারণ পোশাক-পরিচ্ছদ মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি অনুষঙ্গ। দেহ সজ্জিত করা এবং শরীর আবৃত করার প্রয়োজনীয় মাধ্যম। নিজ ব্যক্তিত্ব প্রকাশ ও সম্ভ্রম রক্ষার অনন্য উপাদান হলো পোশাক। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন- ‘হে বনি আদম! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং নাজিল করেছি সাজসজ্জার বস্ত্র এবং তাকওয়ার পোশাক, এটি সর্বোত্তম ও আল্লাহর অন্যতম নিদর্শন। যাতে মানুষ চিন্তা-ভাবনা করে’ (সূরা আরাফ-২৬)।
এ আয়াতে আল্লাহ তায়ালা সব মানুষকে সম্বোধন করে বলেছেন- ‘তোমাদের পোশাক আল্লাহ তায়ালার একটি মহান নিয়ামত। একে যথার্থ মূল্য দাও।’ এখানে শুধু মুসলিমদেরকে সম্বোধন করা হয়নি; বরং পুরো বনি আদমকে উদ্দেশ করা হয়েছে। এতে ইঙ্গিত রয়েছে যে, লজ্জাস্থান আচ্ছাদন ও পোশাক মানবজাতির একটি সহজাত প্রবৃত্তি ও প্রয়োজন। মানুষ এর মাধ্যমে সদা-সর্বদা সম্মানবোধ করে। তাই এ প্রয়োজনকে যথাযোগ্য কদর করা।
হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, প্রিয়নবী রাসূল সা: বলেছেন, ‘যে ব্যক্তি অহঙ্কারবশত টাখনুর নিচে কাপড় ঝুলায় কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তার দিকে দৃষ্টিপাত করবেন না’ (বুখারি-৫৭৮৮, ইবনে মাজাহ-৩৫৭১)।
হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রা: থেকে বর্ণিত- তিনি বলেন, প্রিয়নবী রাসূল সা: বলেছেন, ‘এক ব্যক্তি অহঙ্কারবশত তার ইজার হিঁচড়িয়ে যাচ্ছিল। এমতাবস্থায় তাকে মাটিতে ধসিয়ে দেয়া হলো। ফলে সে কিয়ামত পর্যন্ত জমিনের ভেতর তলিয়ে যেতে থাকবে’ (বুখারি-৫৭৮৭, নাসায়ি-৫৩৩০)।
রাসূল সা:-এর সুন্নত পরিত্যাগকারীদের জন্য কত ভয়াবহ ও বিপদসঙ্কেত ঘটনা। মানুষকে দেখানো কিংবা গর্ব অহঙ্কারের উদ্দেশ্যে লুঙ্গি, পেন্ট, পায়জামা ইত্যাদি টাখনুর নিচে ঝুলিয়ে চলা হারাম। যার প্রতি কিয়ামতের দিন মহান আল্লাহ তায়ালা রহমতের দৃষ্টিতে তাকাবেন না বলে ঘোষণা করেছেন। ফলে তার পরিণাম যে কত ভয়াবহ হবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই প্রতিটি মানুষের উচিত হলো সর্বদা তাকওয়া গৃহীত পোশাক পরিধান করে পরিপাটি অর্জন করা। অহঙ্কার প্রদর্শন ভাবধারা পরিত্যাগ করে তাকওয়াবান হওয়া। পোশাক যেন দম্ভের কারণ না হয়, এ প্রচেষ্টায় সচেষ্ট থাকা।
লেখক : শিক্ষার্থী, জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ঢাকা
পোশাক ও দম্ভ
ইসলাম আমাদের জীবনের ধর্ম। সফলতার সর্বোচ্চ আলোকবর্তিকা। সুন্দর ও সর্বজনপ্রিয় শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম আমাদের শেখায় সুন্দর ও পরিপাটি অর্জন করতে। পবিত্র ও গোছালো পোশাক পরিধান...



